Author name: webdesigner

netpilotdigital
Uncategorized

ই-কমার্স ব্যবসায় বিক্রয় বৃদ্ধি করার জন্য বিভিন্ন সেল কৌশল

ই-কমার্স ব্যবসায় বিক্রয় বৃদ্ধি করার জন্য বিভিন্ন সেল কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কিছু গুরুত্বপূর্ণ সেল কৌশল এবং এর বিস্তারিত আলোচনা করা হলো। যা আপনার সেল কৌশলকে আরো স্ট্রং করবে। ১. ফ্ল্যাশ সেলফ্ল্যাশ সেল একটি স্বল্পমেয়াদী সেল কৌশল যেখানে কিছু নির্দিষ্ট সময়ের জন্য পণ্য বা সেবা বিশেষ ছাড়ে বিক্রি করা হয়। এই কৌশলটি কাস্টমারদের মধ্যে তাড়াহুড়ো সৃষ্টি করে এবং তাদের দ্রুত ক্রয় করতে উত্সাহিত করে।স্বল্প সময়ের জন্য: ফ্ল্যাশ সেল সাধারণত কয়েক ঘণ্টা বা এক দিনের জন্য হয়ে থাকে।কাস্টমারের আকর্ষণ: আকর্ষণীয় ছাড় দিয়ে কাস্টমারদের আকর্ষণ করা হয়।কৌশল: সীমিত সময়ের অফার ঘোষণা করা এবং কাউন্ট-ডাউন টাইমার ব্যবহার করে তাৎক্ষণিক ক্রয়ের ইচ্ছা বাড়ানো।উদাহরণ: আপনার ওয়েবসাইটে ২৪ ঘণ্টার জন্য ৫০% ছাড়ের ফ্ল্যাশ সেল ঘোষণা করতে পারেন। এই সময়ের মধ্যে কাস্টমাররা তাড়াতাড়ি কেনাকাটা করতে উৎসাহিত হবে। ২. বোগো সেল (Buy One Get One)বোগো সেল হল এমন একটি কৌশল যেখানে একজন কাস্টমার একটি পণ্য কিনলে, তিনি আরেকটি পণ্য ফ্রি বা ডিসকাউন্টে পাবেন। এটি কাস্টমারদের বিশেষভাবে আকর্ষণ করে এবং তাদের অতিরিক্ত কেনাকাটায় আরো বেশি উৎসাহিত করে।ফ্রি বা ডিসকাউন্ট: কাস্টমাররা একটি পণ্য কিনলে, আরেকটি পণ্য ফ্রি বা কম দামে পাই।কাস্টমার বৃদ্ধি: বোগো অফার কাস্টমারদের আরও বেশি পণ্য কিনতে উত্সাহিত করে।কৌশল: “একটি কিনলে, একটি ফ্রি” করে কাস্টমার আকর্ষণ করা।উদাহরণ: আপনার অনলাইন স্টোরে “একটি জিন্স কিনুন, আরেকটি ফ্রি পান” অফার দিন। এটি কাস্টমারদের মধ্যে ক্রয়ের ইচ্ছা বাড়াবে এবং আপনার বিক্রয়ও বৃদ্ধি পাবে। ৩. সিজনাল সেলসিজনাল সেল নির্দিষ্ট ঋতু বা সময়ের উপর ভিত্তি করে পরিচালিত হয়, যেমন ঈদ, পুজা, বড়দিন, নতুন বছর ইত্যাদি। এই সেল কৌশল বিশেষ উপলক্ষ্যে কাস্টমারদের মধ্যে কেনাকাটার উদ্দীপনা তৈরি করে।উৎসবের সময়: সিজনাল সেল বিশেষ উৎসব বা উপলক্ষে পরিচালিত হয়।বিশেষ অফার: এই সেলে কাস্টমারদের জন্য বিশেষ থিম ভিত্তিক অফার এবং ডিসকাউন্ট দেওয়া হয়।কৌশল: বিশেষ উপলক্ষ্যে থিম ভিত্তিক প্রমোশন এবং বিশেষ ডিসকাউন্ট কোড প্রয়োগ করা।উদাহরণ: বড়দিন উপলক্ষে “ক্রিসমাস সেল” ঘোষণা করুন যেখানে সব পণ্যে ৩০% ছাড় থাকবে। কাস্টমাররা এই বিশেষ সময়ে কেনাকাটা করতে আরও বেশি আগ্রহী হবেন। ৪. ক্লিয়ারেন্স সেলক্লিয়ারেন্স সেল হল এমন একটি কৌশল যেখানে পুরানো স্টক বা সিজনাল পণ্যগুলিকে ডিসকাউন্টে বিক্রি করা হয়। এটি স্টক পরিষ্কার করার এবং নতুন পণ্য সংযোজনের জন্য ব্যবহৃত হয়।পুরানো স্টক পরিষ্কার: ক্লিয়ারেন্স সেলের মাধ্যমে পুরানো বা সিজনাল পণ্যগুলো দ্রুত বিক্রি করা হয়।বড় ডিসকাউন্ট: এই সেলে সাধারণত বড় ডিসকাউন্ট দেওয়া হয় যাতে পণ্যগুলি দ্রুত বিক্রি হয়।কৌশল: “স্টক শেষ” বার্তা এবং বড় ডিসকাউন্ট অফার ব্যবহার করা।উদাহরণ: আপনার স্টোরে পুরানো সিজনের পণ্যগুলির উপর ৭০% ছাড় দিয়ে ক্লিয়ারেন্স সেল ঘোষণা করুন। এটি পুরানো স্টক দ্রুত বিক্রি করতে সাহায্য করবে। ৫. লিমিটেড টাইম অফারলিমিটেড টাইম অফার এমন একটি কৌশল যেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ডিসকাউন্ট বা প্রমোশন দেওয়া হয়। এটি কাস্টমারদের মধ্যে তাৎক্ষণিক ক্রয়ের ইচ্ছা বাড়িয়ে তোলে এবং বিক্রয় দ্রুত বৃদ্ধি করে।নির্দিষ্ট সময়ের অফার: এই অফারগুলি স্বল্প সময়ের জন্য নির্দিষ্ট থাকে।দ্রুত কেনার প্রবণতা: কাস্টমারদের মধ্যে দ্রুত ক্রয়ের প্রবণতা তৈরি হয়।কৌশল: সময়সীমা নির্ধারণ এবং তাড়াতাড়ি কিনুন প্রচার করা।উদাহরণ: “আজকের জন্য বিশেষ ৩০% ছাড়” অফার করুন যেখানে কাস্টমারদের শুধু আজকের দিনেই ডিসকাউন্টে কেনাকাটা করার সুযোগ থাকবে। ৬. ফ্রি শিপিং অফারফ্রি শিপিং অফার এমন একটি কৌশল যেখানে কাস্টমারদের শিপিং খরচ মুক্ত রাখা হয়। এটি অনেক ক্ষেত্রে ক্রেতাদের আরও বেশি কেনাকাটা করতে উত্সাহিত করে।শিপিং খরচ মুক্ত: কাস্টমারদের শিপিং খরচ ছাড়ে বিশেষ অফার দেওয়া।বিক্রয় বৃদ্ধি: ফ্রি শিপিং অফার কাস্টমারদের অতিরিক্ত কেনাকাটায় উত্সাহিত করে।কৌশল: নির্দিষ্ট অর্ডার মূল্যের উপর ফ্রি শিপিং অফার করা।উদাহরণ: “১৫০০ টাকার উপরে অর্ডারে ফ্রি শিপিং” অফার করুন। এটি কাস্টমারদের আরও বেশি অর্ডার করতে উত্সাহিত করবে। ৭. লয়্যালটি প্রোগ্রাম সেললয়্যালটি প্রোগ্রাম সেল এমন একটি কৌশল যেখানে কাস্টমারদের পুনরায় কেনাকাটায় উৎসাহিত করতে বিশেষ ডিসকাউন্ট বা পুরস্কার দেওয়া হয়। এটি দীর্ঘমেয়াদে কাস্টমারদের ধরে রাখতে সাহায্য করে।বিশ্বস্ত কাস্টমারদের পুরস্কৃত করা: পুনরায় কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট বা পুরস্কার প্রদান।কাস্টমার ধরে রাখা: লয়্যালটি প্রোগ্রাম দীর্ঘমেয়াদে কাস্টমারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে।কৌশল: পয়েন্ট সিস্টেম এবং এক্সক্লুসিভ অফার প্রদান।উদাহরণ: “প্রতি ১০০০ টাকার কেনাকাটায় ১০০ পয়েন্ট অর্জন করুন” অফার করুন। এই পয়েন্টগুলো ভবিষ্যতের কেনাকাটায় ডিসকাউন্ট হিসাবে ব্যবহার করা যাবে। ৮. রেফারাল প্রোগ্রাম সেলরেফারাল প্রোগ্রাম সেল একটি কৌশল যেখানে কাস্টমাররা অন্যদের রেফার করলে বিশেষ ছাড় বা পুরস্কার পান। এটি নতুন কাস্টমার সংগ্রহ এবং বিক্রয় বৃদ্ধি করার একটি কার্যকরী পদ্ধতি।রেফারেল বোনাস: কাস্টমাররা অন্যদের রেফার করলে বিশেষ ছাড় বা পুরস্কার পাই।নতুন কাস্টমার সংগ্রহ: রেফারেল প্রোগ্রামের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা।কৌশল: রেফারেল কোড এবং বিশেষ বোনাস প্রদান।উদাহরণ: “প্রতিটি সফল রেফারেলে ৫০০ টাকা ক্রেডিট পান” অফার দিন। এটি আপনার ব্যবসায় নতুন কাস্টমার সংগ্রহে সাহায্য করবে। এই সেল কৌশলগুলো সঠিকভাবে ব্যবহার করলে ই-কমার্স ব্যবসায় সফলতা অর্জন সহজ হবে।সেলস এর ক্ষেত্রে এই ধরণের কোশল গুলো আমরা দারাজ ও দারাজের মতো অন্যান্য ই-কমার্স প্লাটফর্ম গুলোতে দেখতে পাই।

netpilotdigital
Uncategorized

ক্লিক VS ইমপ্রেশন 👉 কোন মডেলে লাভ বেশি?

CPC (Cost Per Click) CPC হলো প্রতি ক্লিকের খরচ। ফেসবুক এডে যখন কেউ আপনার এড দেখে এবং ক্লিক করে, তখন আপনার একটি নির্দিষ্ট এমাউন্টও খরচ হয়। প্রতি ক্লিকের জন্য ফেসবুককে আপনি টাকা দেন। কেন জানতে হবে? CPC জানলে আপনি বুঝতে পারবেন কত টাকা খরচ করে ফেসবুক এড থেকে কতজন মানুষকে আপনার ওয়েবসাইটে বা পেজে নিয়ে আসতে পারছেন। উপকারঃ এর মাধ্যমে আপনি আপনার বাজেট সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, যাতে কম খরচে বেশি ক্লিক পেতে পারেন। ফলাফল দেখে কি করতে পারবেন? যদি CPC কম হয়, তাহলে বুঝবেন আপনার এড ভালো কাজ করছে। আর যদি বেশি হয়, তাহলে এডের কন্টেন্ট বা টার্গেট অডিয়েন্সে পরিবর্তন আনতে হবে। CPM (Cost Per Thousand Impressions) CPM হলো প্রতি ১,০০০ বার এড দেখানোর জন্য খরচ। এখানে ক্লিকের হিসাব নয়, বরং ফেসবুক এড কতবার দেখানো হলো তা নিয়ে হিসাব করা হয়। কেন জানতে হবে? CPM জানলে আপনি বুঝতে পারবেন কত খরচ করে আপনার এড ১,০০০ জনের সামনে দেখাতে পারছেন। উপকারঃ CPM জানলে আপনি আপনার এডকে আরও বেশি মানুষের সামনে কম খরচে পৌঁছাতে পারবেন। ফলাফল দেখে কি করতে পারবেন? যদি CPM বেশি হয়, তাহলে আপনার এডের টার্গেটিং বা ডিজাইন পরিবর্তন করতে হবে। আর যদি কম হয়, তাহলে বুঝবেন এড ঠিকমত কাজ করছে। কেন জানা জরুরি? CPC এবং CPM বুঝে চললে আপনি ফেসবুক এডের পারফরম্যান্স ভালোভাবে মাপতে পারবেন। এটি আপনার এড ট্রাটেজি এবং বাজেট সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

netpilotdigital
Uncategorized

ফেসবুক বিজ্ঞাপনের আড়ালে আপনার ডেটা কীভাবে ট্র্যাক হয়?

পারসোনালইজড ডেটা ইউস করেই অ্যাড প্লাটফর্মগুলো আপনার প্রডাক্টকে নিদিষ্ট অডিয়েন্সে কাছে পৌছায় যেন আপনি আপনার কাঙ্ক্ষিত সেলটি পেতে পারেন। চলুন তাহলে কিভাবে এই পারসোনালইজড ডেটা এ্যাডটেক প্লাটফর্মগুলো ট্রাকিং করে তা একটু খবর নিই…… কুকিজ (𝗖𝗼𝗼𝗸𝗶𝗲𝘀): যখন আপনি কোনো ওয়েবসাইটে যান, তখন কুকিজ আপনার ব্রাউজিং তথ্য সংরক্ষণ করে। ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াগুলো এই কুকিজ ব্যবহার করে জানতে পারে আপনি কী ধরনের ওয়েবসাইট ভিজিট করছেন। এর মাধ্যমে তারা আপনার পছন্দ ও আগ্রহের ভিত্তিতে অ্যাড দেখায়। পিক্সেল (𝗣𝗶𝘅𝗲𝗹): এটি একটি ছোট কোড, যা ওয়েবসাইটে ইনস্টল করা হয়। ফেসবুক পিক্সেল এর একটি উদাহরণ। যখন আপনি একটি ওয়েবসাইটে কিছু ব্রাউজ করেন বা কোনো প্রোডাক্ট কেনার চেষ্টা করেন, তখন সেই পিক্সেল আপনার ক্রিয়াকলাপ ট্র্যাক করে। ফলে ফেসবুক সেই তথ্য ব্যবহার করে আরও নির্দিষ্ট অ্যাড দেখাতে পারে। ইউজার এনগেজমেন্ট (𝗨𝘀𝗲𝗿 𝗘𝗻𝗴𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁): সোশ্যাল মিডিয়াগুলো আপনার পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার করা বিষয়গুলো বিশ্লেষণ করে। যেমনঃ যদি আপনি বাচ্চাদের খেলনা বা সাইকেলের ছবি লাইক করেন, তাহলে প্ল্যাটফর্মটি বুঝে নেয় আপনি এই ধরনের পণ্যে আগ্রহী। তাই এর পর আপনার জন্য খেলনা বা সাইকেলের অ্যাড দেখাতে পারে। অ্যানালিটিক্স টুলস (𝗔𝗻𝗮𝗹𝘆𝘁𝗶𝗰𝘀 𝗧𝗼𝗼𝗹𝘀): সোশ্যাল মিডিয়াগুলোতে ইন-বিল্ট অ্যানালিটিক্স টুলস থাকে, যা আপনার পোস্ট বা অ্যাডের ভিউ, ক্লিক, এবং এনগেজমেন্ট ট্র্যাক করে। উদাহরণস্বরূপ, Facebook Insights ব্যবহার করে আপনি দেখতে পারেন কোন অ্যাড কেমন পারফর্ম করছে এবং কোন অডিয়েন্সের কাছে তা বেশি জনপ্রিয়। থার্ড-পার্টি টুলস (𝗧𝗵𝗶𝗿𝗱-𝗣𝗮𝗿𝘁𝘆 𝗧𝗼𝗼𝗹𝘀): সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রায়ই অন্য থার্ড-পার্টি টুলের সঙ্গে ইন্টিগ্রেট করে ডেটা সংগ্রহ করে। উদাহরণস্বরূপ, আপনি Google Analytics এবং Facebook Pixel একসঙ্গে ব্যবহার করে ওয়েবসাইট ভিজিটরদের আচরণ সম্পর্কে আরও গভীর ধারণা পেতে পারেন। এগুলো ছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রোফাইল তথ্য, লোকেশন, এবং সার্চ হিস্টোরি ব্যবহার করে তাদের সম্পর্কে ডেটা কালেক্ট করতে পারে। চতুর্থ শিল্পবিপ্লব কিন্তু শুরু হয়ে গেছে। আপনার সম্পদ হিসেবে ডেটাকেও এখন হিসেবে রাখতে হবে। টাকা যেভাবে রোলিং করে টাকাকে দ্বিগুণ করার চেষ্টা করেন তেমনি এই ডেটাকেও রোলিং করেও আপনি আপনার সম্পদকে দ্বিগুণেরও দ্বিগুণ করতে পারবেন। জাস্ট লার্নিং দ্যা ট্রাটেজি হ্যাউ ইট’স ওয়াক

netpilotdigital
Uncategorized

ফেসবুক টার্গেটিংয়ে সেরা কৌশল 👉 A to Z গাইড

ফেসবুকের এআই (AI) ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এটা ওদের জন্য কন্টিনিউস প্রসেস। ফেসবুক তাদের অডিয়েন্সকে এতোভাবে সেগমেন্ট করেছে যার জন্য আপনি স্পেসিফিকভাবে টার্গেটিং করতে পারেন। এখন প্রশ্ন হলো ফেসবুক কেন আবার “Advantage” শব্দ ইউস করে নিউ অনেকগুলো Feature আনলো? চলুন তাহলে ভেতরের ইতিকথা কি একটু জানি: আপনি যে এড একাউন্ট দিয়ে এড চালান Facebook সেই এড একাউন্টে ডেটা স্টোর করতে থাকে। ধরতে গেলে অডিয়েন্সের ডেটা, যেই এড পারফর্ম করে সেই এডে অডিয়েন্সের এক্টিভিটি অল এভ্রিথিং। কেনো করে এতোকিছু ? এডভান্টেজ অফশনগুলো মূলত কাজ করে ডেটার এই হিস্ট্রির উপর। আপনি যদিও টার্গেটিং না দেন কোনো ক্যাম্পেইনে, ফেসবুক লার্ণ করতে থাকে, আপনার এডে কোন কোন সেগমেন্টের অডিয়েন্স ইন্টারেক্ট করতেছে কারা প্রডাক্ট ভিউ করতেছে, কারা এড টু কার্ট করতেছে, কারা চেকআউট পেজে গেছে, পারসেজ করতেছে, কারা কমেন্ট করতেছে, কারা শেয়ার করছে, কারা এনগেজড হচ্ছে সব ডেটাই ফেসবুক ট্রাক করে। পরবর্তীতে এই ডেটার উপর বেস করেই ফেসবুক আপনার এডকে সিমিলিয়ার বিহেভিয়ার এর অডিয়েন্সের কাছে নিয়ে যায় যেন আপনার কাঙ্ক্ষিত এচিভমেন্টটা সহজ হয়। এখানে বলে রাখি এর ভেতরে ফেসবুকের এলগরিদম লিড হয় ওয়েবসাইটের ক্ষেত্রে অডিয়েন্সের পারসোনালাইজড ডেটা ট্রাকিং এর উপর মানে বিষয়টি এমন যখন কোনো ওয়েবসাইটে আপনি ঢু মারেন তখন আপনার সমস্ত এক্টিভিটি ফেসবুক বলেন বা অন্যনা স্যোসাল প্লাটফর্ম বলেন সবাই ট্রাক করতে থাকে যদি সেই ওয়েবসাইটে বা লেন্ডিং-পেজে পিক্সেল এবং কনভারসন এপিআই এই দুটি ইন্সটল থাকে বা যদি সেট-আপ করা থাকে( শুধু সেটআপ থাকলে সবকিছু ট্রাক করতে পারবে বিষয়টা এমন না ট্রাক করার জন্যও ট্রাকিং প্যারামিটার এন্ড ইভেন্ট গুলোও সেট-আপ করতে হয়)। এসব প্রপার সেট-আপ থাকলে এড তখন প্রপার ডেটা পাই এবং এই ডেটার উপরই বেস করে ফেসবুক বলেন বা অন্যন্য প্লাটফর্ম বলেন এভাবেই আপনার বিজনেসে হেল্প করে। ফেসবুক এই ডেটাকে প্রপার ইউস করার জন্য এডভান্টেজ এর সুবিধা এনেছে, এছাড়া আরো অনেক সুবিধা তো আছেই। তাহলে এখন কি আমি টার্গেটিং Use করবো না? টার্গেটিং ইউস করুন। ম্যানুয়ালি-ই করে আসছি আমরা শুরুর দিক থেকেই। ফেসবুক নিজেই এতগুলো সেগমেন্ট করেছে যাতে আপনি আপনার এক্সেট অডিয়েন্সের কাছে আপনার নিসের প্রডাক্টটি দেখাতে পারেন। তাহলে বড় বড় ব্রান্ডগুলো কেন কোনো টার্গেটিং করে না আই মিন কেন তারা তাদের তাদের প্রডাক্ট এক্সেট অডিয়েন্সের জন্য টার্গেটিং দেই না? এখানে ব্রান্ডগুলো টার্গেটিং করে না এমনটা না তারা মূলত চাই তাদের ব্রান্ড সবার কাছে পৌঁছুক যেন আজ না হয় কাল বা ২-৩ বছর পর হলেও কাস্টমারে পরিণত হোক; মানে সাইকোলজিক্যাল ব্যাপার আর কি!! তাহলে এখন ছোট ছোট উদ্দোক্তারা কি করবে? তারা কি বড় বড় ব্রান্ডগুলোর মতোই করবে? ছোট ছোট উদ্দোক্তারা চাইলে ফেসবুকের ম্যানুয়াল টার্গেটিং ব্যবহার করে স্বল্প সময়ের ভেতর রেজাল্ট বের করুক। তবে একটা বিষয়; একটা কন্টেন্ট দিয়া আপনি বিশ্ব জয় করে ফেলিবেন সেটা ভাবাটা দুঃসাহসিক সিন্ধান্ত আই মিন হতাশ হতে হবে!! করণীয় কি তাহলে? ১। কন্টেন্ট ঠিকমতো করতে হবে। ২। ফেসবুকের রিকমেন্ডেড রেশিও মতো কন্টেন্ট মেইক করতে হবে। ৩। কন্টেন্টে অল এভ্রিথিং রিয়্যাল, ব্যাপারটা ফিল থাকতে হবে। ৪। কন্টেন্ট এমন হবে যেন অডিয়েন্সের প্রডাক্টের প্রতি ট্রাস্ট বিল্ড হতে থাকবে। ৫। প্রডাক্টের শ্যুট এমন হতে হবে যেন অভারঅল সবকিছু ফুটে উঠে, যেন অডিয়েন্স সহজে বুঝতে পারে। বিঃদ্রঃ মূলত এই আলোচনা খুব বেসিক এর ভেতরে আরো অনেক আছে লিখা ছোট করে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

netpilotdigital
Uncategorized

কোয়ালিটি কন্টেন্ট = লো কস্ট = বেশি সেল = বেশি প্রফিট = ???

যেগুলোর বেসিক আপনি জানলে হয়তো বদলে দিতে পারবেন আপনার বিজনেস পার্ঠান। এটা এমন না যে আপনার বিসনেজকে সোজা থেকে উল্টিয়ে দিবেন। এমন হতে পারে যেটা খরচ কমিয়ে দিতে পারে। আপনার সেল ইনক্রিস করতে পারে। আগে ১০০ ডলার খরচ করতেন এখন ৫০ ডলারেই সেই রেজাল্ট পেতে পারেন। শুরুতেই কন্টেন্ট নিয়ে কিছু কথা। অনেকসময় আমরা এডে টাকা খরচ করতে ইচ্ছুক কিন্তু কন্টেন্টে সেইরকম খরচ করতে আগ্রহী না। এটা এই প্লাটর্ফমগুলোর জন্য এটা দুঃখজনক ভুল বলতে পারেন। যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনার না থাকে তাহলে আপনি সেইভাবে বিড করতে পারবেন না। বিডটা এমন যে আপনি আপনার কন্টেন্ট এরজন্য ৫ ডলার দিলেন কিন্তু কন্টেন্ট ভালো কোয়ালিটির দিলেন আবার আরেকজন দিলো ১০ ডলার কিন্তু কন্টেন্ট দিলো লো-কোয়ালিটির তাহলে এই অবস্থায় ফেসবুক কাকে তার ফিডে আগে দেখাবে? ফেসবুক এটাকে একটা মার্কিং করে হিসাবটা এরকমঃ TV (Total Value) = BID (Cost) * Estimated (Action Ratio) + ADQ( Add Quality) এটা গুরুত্বপূর্ণ বেশি এড রানের ক্ষেত্রে এখানে স্কোর যত বেশি হবে নিউজফিডে এড ততবেশি শো হবে। এভাবেই ফেসবুক প্রতিটা এডভাটাইজারের এডগুলো তার ফিডে দেখাই যা আমরা দেখি প্রতিনিয়ত। তাই যতকিছুই করুন কন্টেন্টেও ফোকাসিং করুন গুরুত্বের সাথে। পিক্সেলঃ এটা ফেসবুকের একটা সিসি ক্যামেরা বলতে পারেন। এটা সেটআপ করতে হবে আপনার ওয়েবসাইটে। একজন ভিজিটর আপনার সাইটে কি কি বিহেভিয়ার করছে তা পর্যবেক্ষণ করে। তবে আপনাকে এগুলো কিভাবে সেটআপ করতে হয় জানতে হবে। শুধু পিক্সেল কোড সাইটে ইমপ্লিমেন্ট করে দিলেই আপনার কাজ কিন্তু শেষ না এটা শুধু আপনি একটা প্রক্রিয়া শেষ করলেন মাত্র। কনভারসন এপিআই (CAPI): এটার আগের নাম ছিল “সার্ভার-সাইড এপিআই” বর্তমানে iOS 14 আপডেট পাশাপাশি “মোজিলা, ফায়ারফক্স, সাফারি” সহ ব্রাউজার গুলোর ITP ( Intelligent Tracking Prevention) এলগরিদম ব্যবহার করার কারণে সঠিকভাবে ওয়েবসাইটের ইউজার বিহেভিয়ার ট্রাক করা বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় আপডেট যেটা হলো গুগল ব্রাউজার সাইট থেকে ডাটা কালেক্ট করা বন্ধ করে দিয়েছে। যার কারণে সার্ভার-সাইড ট্রাকিং বা কনভারসন এপিআই ই-কমার্স বিসনেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। উপরের সবগুলো স্টেপ যদি আপনি প্রপারলি করেন তারপর আপনি ফ্যানেলিং এর জন্য আপনার প্লান সাজিয়ে কাজ শুরু করতে পারেন। ফ্যানেল এর জন্য আপনাকে লং-টার্ম এর প্লান সাজাতে হবে। হতে পারে ২মাস বা ৩মাস। এই ফানেল যদি আপনি আপনার বিজনেসের গোল অনুযায়ী প্রাপারলি করতে পারেন আপনি আপনার বিজনেসকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারবেন। সেজন্য আপনাকে এইটা এমনভাবে সাজাতে হবে যেন আপনার বিজনেসের সাকসেসটা নিয়ে আসতে পারেন।

netpilotdigital
Uncategorized

ই-কমার্স ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি কি ???

ফেসবুক অ্যাড চালানোর সময় কিছু গুরুত্বপূর্ণ মেট্রিক্সের উপর নজর রাখা খুবই জরুরি। এই মেট্রিক্সগুলো বুঝতে পারলে আপনি Facebook অ্যাডের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার পরিবর্তন আনা প্রয়োজন সেটা আপনি বুঝতে পারবেন।ম্যাট্রিক্স গুলো যদি সহজে বুঝতে পারেন তাহলে আপনি আপনার কনটেন্টের প্রবলেম আছে কিনা বা আপনার ওয়েবসাইটে প্রবলেম আছে কিনা বা কাস্টমার একাউন্ট পেইজে গিয়ে প্রবলেম ফেস করতেছে কিনা বা আপনার যে প্রোডাক্ট সাজিয়েছেন সেখানে কোন প্রবলেম আছে কিনা কাস্টমার কোন প্রবলেম ফেস করতেছি কিনা সেটা আপনি সহজে বুঝতে পারবেন এবং পরবর্তীতে পরিবর্তন এনে আমরা সেলস কে বাড়িয়ে তুলতে পারবেন। Impressions (ইমপ্রেশনস): আপনার অ্যাডটি কতবার মানুষের সামনে এসেছে, সেটাই ইমপ্রেশন। এটি বুঝতে সাহায্য করে আপনার অ্যাড কতজনের সামনে এসেছে এবং কতবার প্রদর্শিত হয়েছে। তবে শুধু ইমপ্রেশন নয়, রিচের উপরও নজর দিতে হবে। Reach (রিচ): Reach বোঝায়, কতজন আলাদা ব্যক্তি আপনার অ্যাডটি দেখেছে। যদি একই ব্যক্তি আপনার অ্যাডটি একাধিকবার দেখে, তাহলে সেটি ইমপ্রেশনের সংখ্যা বাড়াবে, কিন্তু রিচ কেবল সেই ব্যক্তির একবার দেখাকেই গণনা করবে। এর ফলে আপনি বুঝতে পারবেন, অ্যাডটি কতজন আলাদা মানুষের কাছে পৌঁছেছে। Clicks (ক্লিকস): ক্লিকস মেট্রিক্স বোঝায়, কতজন ব্যক্তি আপনার অ্যাডে ক্লিক করেছেন। এটি আপনার অ্যাড থেকে আসা ট্র্যাফিক পরিমাপের একটি গুরুত্বপূর্ণ মেট্রিক্স। ক্লিক সংখ্যা বেশি হলে বুঝতে পারবেন যে আপনার অ্যাডটি আকর্ষণীয় হয়েছে। CTR (Click-Through Rate): CTR হলো, অ্যাড দেখে কতজন ক্লিক করেছে তার শতকরা হার। ধরুন, ১০০ জন অ্যাড দেখেছে এবং ৫ জন ক্লিক করেছে, তাহলে আপনার CTR হবে ৫%। এটি অ্যাডটির কার্যকারিতা মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উচ্চ CTR মানে আপনার অ্যাডটি মানুষের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। CPC (Cost Per Click): প্রতি ক্লিকের জন্য কত টাকা খরচ হচ্ছে সেটাই CPC। কম CPC মানে কম খরচে বেশি ক্লিক পাওয়া। আপনার অ্যাডের কন্টেন্ট, টার্গেট অডিয়েন্স এবং বিডিং স্ট্র্যাটেজির উপর CPC নির্ভর করে। CPM (Cost Per Impressions): CPM (Cost Per Thousand Impressions): CPM বোঝায়, ১০০০ বার আপনার বিজ্ঞাপন দেখানোর জন্য কত টাকা খরচ হচ্ছে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি ২০০০ টাকা খরচ করেছেন এবং আপনার বিজ্ঞাপনটি ১০,০০০ বার দেখানো হয়েছে। তাহলে আপনার CPM হবে ২০০০ টাকা ÷ (১০,০০০ ÷ ১০০০) = ২০০ টাকা।CPM মূলত তখন ব্যবহার করা হয় যখন আপনি ব্র্যান্ডিং করতে চান এবং আপনার বিজ্ঞাপন যত বেশি মানুষের সামনে আসবে, ততই ভালো। যদি আপনার CPM কম হয়, তবে আপনি কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, যা আপনার ব্র্যান্ডের প্রচারে সহায়ক হবে। View Content (ভিউ কনটেন্ট): ভিউ কনটেন্ট মেট্রিক্সটি বোঝায়, কতজন ব্যক্তি আপনার ওয়েবসাইট বা প্রোডাক্ট পেজটি দেখেছেন। এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে, অ্যাডটি ক্লিক করার পর কতজন আপনার কনটেন্টটি দেখে আগ্রহী হয়েছেন। Add to Cart (অ্যাড টু কার্ট): এটি বোঝায়, কতজন ব্যক্তি আপনার প্রোডাক্টটি কার্টে যোগ করেছেন। অ্যাড টু কার্ট সংখ্যার উপর নজর রাখা গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় কতজন ব্যক্তি আপনার প্রোডাক্ট কেনার পথে এগিয়েছে। Checkout (চেকআউট): চেকআউট মেট্রিক্সটি বোঝায়, কতজন ব্যক্তি পেমেন্ট প্রক্রিয়ায় গিয়েছেন। এই মেট্রিক্সটি কাস্টমারের ক্রয় প্রবণতা সম্পর্কে ধারণা দেয় এবং চেকআউট থেকে কেনাকাটা সম্পন্ন করতে কতজন পেরেছে, সেটা দেখায়। Purchase (পারচেজ): এই মেট্রিক্সটি বোঝায়, কতজন ব্যক্তি আপনার প্রোডাক্টটি ক্রয় করেছেন। Purchase হল চূড়ান্ত মেট্রিক্স যা আপনার ব্যবসার সফলতা পরিমাপ করে। Conversion (কনভার্শন): কনভার্শন বুঝায়, আপনার অ্যাড দেখে কতজন ক্রেতায় পরিণত হয়েছে। এটি সেলস, রেজিস্ট্রেশন বা অন্য কোনো লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে সাহায্য করে। CPA (Cost Per Acquisition): একজন কাস্টমারকে অর্জন করতে কত খরচ হচ্ছে, সেটাই CPA। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি ফেসবুক বিজ্ঞাপনের জন্য ৫,০০০ টাকা খরচ করেছেন এবং সেই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি ১০ জন কাস্টমার পেয়েছেন। তাহলে আপনার CPA হবে ৫,০০০ টাকা ÷ ১০ কাস্টমার = ৫০০ টাকা প্রতি কাস্টমার।CPA কম রাখার চেষ্টা করা উচিত, যাতে কম খরচে বেশি কাস্টমার অর্জন করা যায়। যদি আপনার CPA ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা হয়, তাহলে আপনি একই খরচে আরও বেশি কাস্টমার পেতে সক্ষম হবেন, যা আপনার ব্যবসার জন্য বেশি লাভজনক হবে। ROAS (Return on Ad Spend): ROAS বোঝায়, আপনার অ্যাডে খরচ করা টাকার বিপরীতে কত আয় হচ্ছে। যদি আপনি ১০০০ টাকা খরচ করে ৩০০০ টাকা আয় করেন, তাহলে ROAS হবে ৩। এটি আপনার অ্যাডের কার্যকারিতা মাপার একটি গুরুত্বপূর্ণ মেট্রিক্স। Frequency (ফ্রিকোয়েন্সি): এটি বোঝায়, একজন ব্যক্তি কতবার আপনার অ্যাড দেখেছে। Frequency বেশি হলে অ্যাডটি বিরক্তিকর হতে পারে, তাই এটি মনিটর করা প্রয়োজন। এই মেট্রিক্সগুলো বুঝে সঠিকভাবে ব্যবহার করুন এবং আপনার প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করুন সহজেই সমস্যা সমাধান করুন। ধন্যবাদপোস্টটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আপনার অবসর সময়ে পড়ে কাজে লাগাতে পারবেন।

Uncategorized

ই-কমার্সে মার্কেটিং – কে কেন দোষ দেন? সমস্যাটা আপনার কাস্টমার জার্নিতে

ই-কমার্স ব্যবসায় আমরা প্রায়ই বলি, “মার্কেটিং ঠিকমতো কাজ করছে না, তাই সেলও হচ্ছে না।” তবে কি আসলেই সমস্যার মূলে শুধু মার্কেটিং? একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায়, প্রডাক্ট, সেলস, সাপোর্ট সিস্টেম, আর কন্টেন্ট—এসব জায়গায় কিছু ছোট ছোট গ্যাপ থেকেই আসল সমস্যা তৈরি হয়। চলুন সমস্যাগুলো এবং এর সহজ সমাধান সহজভাবে আলোচনা করি। প্রডাক্ট লাইনে সমস্যাঃ প্রডাক্ট পাইপলাইন ঠিক না থাকা: সঠিকভাবে প্রডাক্টের মজুদ না রাখলে কাস্টমার কাঙ্ক্ষিত চাহিদা পূরণে ব্যর্থ হলে বিজনেসে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয়। প্রডাক্ট কোয়ালিটি ঠিক না রাখা: ভালো কোয়ালিটির প্রডাক্ট না দিলে কাস্টমার একবার কিনেই আপনাকে এড়িয়ে যাবে। ডেলিভারিতে ডেডলাইন না মানা: সঠিক সময়ে প্রডাক্ট না পৌঁছালে কাস্টমারের বিশ্বাস নষ্ট হয়। আপনার করণীয় কী? প্রডাক্ট ম্যানেজমেন্টে স্টক ট্র্যাকিং করা। কোয়ালিটি নিশ্চিত করতে রেগুলার চেকিং করা এবং সাপ্লাই চেইন টিমকে প্রপার ট্রেইনআপ করা। সেলস টিমের চ্যালেঞ্জঃ সেলস পারসন হায়ার করে ট্রেনিং না দেওয়া: সেলস টিমকে দক্ষ করতে হলে সঠিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এইক্ষেত্রে কোম্পানিকে অবশ্যই মনোযোগী হতে হবে। অযোগ্য সেলার নিয়োগ: যোগ্যতাবিহীন সেলার পুরো টিমের কর্মক্ষমতা কমিয়ে দেয়। তাই কাজের ফোর্টফোলিও দেখে হায়ার করতে হবে। সেলারদের মাইন্ড ট্রেনিং না করা: সেলসের চাপ নিতে হলে মানসিক প্রস্তুতি থাকা খুবই জরুরি। তাই সপ্তাহে মাইন্ডসেট ট্রেনিং ব্যবস্থা করা যদি তাও সম্ভব না হয় ১ পাক্ষিক অথবা মাসিক ভিত্তিতে ট্রেনিং করা। সেলারি ও কমিটমেন্ট নিয়ে উদাসীনতা: যোগ্য সেলার ধরে রাখতে হলে তাদের উপযুক্ত সেলারি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অনেকসময় ছোট ভুলে জন্য যোগ্যতাসম্পন্ন সেলস এক্সিকিউটিভকে হারিয়ে বসে কোম্পানিগুলো তাই সেদিকেও নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিম লিডারের দক্ষতার ঘাটতি: একজন অদক্ষ লিডার পুরো টিমের পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই টিম লিডার এমন নির্বাচন করা যেন পুরো টিমকে উদ্দীপ্ত রাখতে পারে। সেলস এক্সিকিউটিভদের মনিটর না করা: কাজের অগ্রগতি পর্যবেক্ষণ না করলে উন্নতি সম্ভব নয়। তাই এটাও মোস্ট ইম্পরট্যান্ট যে সেলস টিমের উপর নজর রাখা। আপনার করণীয় কী? সেলস টিমকে গাইড করতে দক্ষ টিম লিডার নিয়োগ দিন। নিয়মিত ট্রেনিংয়ের পাশাপাশি তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন। সাপোর্ট সিস্টেমের দুর্বলতা কাস্টমার সাপোর্টে অবহেলা করা: কাস্টমার যদি সঠিক সাপোর্ট না পান, তাহলে তারা অন্য ব্র্যান্ডের দিকে চলে যাবে। তাই ইন্সট্যান্ট সাপোর্ট সিস্টেম চালু করা সকল কাস্টমারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্সট্যান্ট সাপোর্ট ধীরগতি করা: আজকের যুগে গ্রাহকরা দ্রুত সমস্যার সমাধান চান কিন্তু বিপরীতে অনেক কোম্পানি কাস্টমারকে সেইভাবে সেবা দিতে ব্যর্থ হয় যার দরুণ কাস্টমারের হারাতে থাকে প্রতিনিয়ত। দূর্ব্যবহার করা: কাস্টমারের সঙ্গে বাজে ব্যবহার ব্র্যান্ডের ইমেজ নষ্ট করতে যথেষ্ট। তাই সেলস টিমকে সেইভাবে ট্রেইনআপ করা যেন একটা কাস্টমারও যেন কোম্পানির প্রতি অসন্তুষ্ট না হয়। আপনার করণীয় কী? সাপোর্ট টিমকে পেশাদার হতে প্রশিক্ষণ দিন। ইন্সট্যান্ট সাপোর্ট দিতে অ্যাডভান্সড টুলস ব্যবহার করুন এবং গ্রাহকের অভিজ্ঞতা নিয়ে রেগুলার ফিডব্যাক নিন। কন্টেন্টে সমস্যা স্ট্রাটেজি ছাড়া সেলস ফোকাস কন্টেন্ট বানানো: কন্টেন্ট কেবল সেলসের জন্য নয়, ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর মাধ্যমও। নতুনত্বের অভাব: একঘেয়ে কন্টেন্ট অডিয়েন্সকে মনোযোগ হারায়। তাই কন্টেন্ট ক্রিটিভিটি আনা মোস্ট ইম্পরট্যান্ট। অডিয়েন্সের ট্রাস্ট নিয়ে কাজ না করা: বিশ্বাস ছাড়া দীর্ঘমেয়াদী সেলস অসম্ভব। কন্টেন্ট এমনভাবে সাজাতে হবে যেন এক ঢিলে দু পাখি মারা যায়। যেমন সেলসও হবে তেমন কাস্টমারের ট্রাস্টও বাড়বে। আপনার করণীয় কী? নতুন কন্টেন্ট আইডিয়া আনা এবং গ্রাহকদের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করা। কন্টেন্টের মাধ্যমে তাদের প্রাপ্য ভ্যালু দেওয়া। ই-কমার্সের সফলতার জন্য প্রতিটি স্তরে সমান গুরুত্ব দিতে হবে। শুধু ‘মার্কেটিং-এ সমস্যা’ বলে দায় এড়ানো যাবে না। প্রডাক্ট কোয়ালিটি, সেলস টিম, সাপোর্ট সিস্টেম, এবং কন্টেন্ট—সবকিছু ঠিক থাকলে সাফল্য আসবেই। আর তখন দেখবেন, মার্কেটিংও আপনাকে ম্যাজিকের মতো রেজাল্ট দিচ্ছে! হ্যাপি ল্যার্নিং শেয়ার করে টাইম লাইনে রেখে দিন অবসরে পড়তে পারবেন। ধন্যবাদ

Scroll to Top